
সাভারে এনসিপির পথসভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি
সাভারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি। এ ছাড়া এ ঘটনায় জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।























