খোন্দকার দেলোয়ারের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল

খোন্দকার দেলোয়ারের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল

বিএন‌পির সা‌বেক মহাস‌চিব বীর মুক্তি‌যোদ্ধা প্রয়াত খোন্দকার দে‌লোয়ার হো‌সেনের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় মা‌নিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বাঘু‌টিয়া ইউনিয়নের ইসলামপুর গাফু‌রিয়া দারুচ্ছুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় এ দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন- বাঘু‌টিয়া ইউনিয়ন বিএন‌পির সভাপতি জয়নাল আ‌বেদীন, প্র‌ফেসর ড. খোন্দকার আকবর হো‌সেন (বাবলু), রোমান খন্দকার, দৌলতপুর উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শফিউল আলম আলম বিল্টু, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক আমিনুল ইসলাম মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দলের সভাপতি এনামুল হক, খলশী ইউনিয়ন বিএনপি নেতা ও মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দলের যুগ্মসাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। এ ছাড়াও দৌলতপুর উপজেলা বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন