নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৩০০ তাল গাছের চারা রোপণ

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৩০০ তাল গাছের চারা রোপণ

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে নেয়া ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলার ধনু হাজী খালের উভয় পাশে ৩০০ তালের চারা রোপণ করা হয়েছে৷ বুধবার জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ কার্যক্রমের উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর, সাদিয়া আক্তার ও আসাদুজ্জামানসহ সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যক্তিবর্গ।

কর্মসূচি উদ্বোধনকালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, জেলা শহরের পাশাপাশি উপজেলা পর্যায়ে এক লাখ গাছের চারা রোপণ করা হবে। উপজেলা নির্বাহী অফিসাররা ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন পর্যায়ের জনসাধারণকে সাথে নিয়ে দুই মাস ধরে নিরলসভাবে কাজ করে এ উদ্যোগ বাস্তবায়ন করছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন