গোয়ালন্দে পুলিশের ওপর হামলা মামলায় আরও ৪ জন গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

গোয়ালন্দে পুলিশের ওপর হামলা মামলায় আরও ৪ জন গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলের মাজারে সহিংসতা, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলায় আরও ৪ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার উজানচর ইউনিয়ন ময়ছের মাতুব্বার পাড়ার মো. শওকত সরদারের ছেলে মো. জীবন সরদার (২০), গোয়ালন্দ পৌর শহরের ৪ নং ওয়ার্ড জুড়ান মোল্লার পাড়ার আ. মালেক ফকিরের ছেলে সাগর ফকির (২১), ৯ নং ওয়ার্ডের হেলাল উদ্দিন শেখের ছেলে সাইফুল ইসলাম শুভ (১৯) এবং ফরিদপুর জেলার কোতায়ালী থানার ঈশান গোপালপুর ইউনিয়নের ডিগ্রীরচর গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে ফেরদৌস সরদার (৩৬)।

এর আগে শনিবার (৬ সেপ্টেম্বর) একই মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু মৃধাসহ ৭ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। নতুন করে চারজন গ্রেপ্তারের মাধ্যমে এ মামলায় এখন পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করা হলো।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম আমার দেশকে বলেন, গ্রেপ্তারকৃতদের হামলার সময়কার ভিডিও ফুটেজ পর্যালোচনা করেই গ্রেপ্তার করা হয়েছে। এবং হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...