এদেশে যেন আর কোনোদিন কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজের জন্ম না হয়, কোনো স্বৈরশাসকের জন্ম না হয় বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান।
বৃহস্পতিবার রাজৈরের মজুমদার কান্দি মাদ্রাসা মাঠে ইফতার মাহফিলে একথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মাদারীপুর শাখার সভাপতি লাইজু আক্তার, বাংলাদেশের জাতীয়তাবাদী মহিলা দলের রাজৈর উপজেলার শাখার সাধারণ সম্পাদক খালেদা আক্তার, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সভাপতি মিনু আক্তার,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজৈর উপজেলা শাখার সভাপতি ওহাব মাতব্বর, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজৈর উপজেলা শাখার সহ-সভাপতি ছালাম মৃধা, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল রাজৈর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইলিয়াস হাওলাদার, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রাজৈর পৌর শাখার সভাপতি চুন্নু মিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি হাসান কাজী, রাজৈর উপজেলা যুবদল নেতা খায়ের হাওলাদার ও বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের রাজৈর উপজেলার শাখার সভাপতি আলী ভূঁইয়া।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

