কোটালীপাড়া মহিলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

কোটালীপাড়া মহিলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফেজা বেগমকে (৬৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদের সামনের সড়ক থেকে কোটালীপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি উপজেলার গচাপাড়া গ্রামের মৃত আজিজ শেখের স্ত্রী।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই কোটালীপাড়ায় ওয়াবদার হাট এলাকায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয় এবং যান চলাচলে বিঘ্ন ঘটে। এই ঘটনায় পুলিশ ১৫৫ জনকে নামীয় এবং প্রায় ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ওই মামলায় রাফেজা বেগমকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে এবং বৃহস্পতিবার দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই মামলায় এখন পর্যন্ত মোট ৫৩ জন আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন