হিজাব নিয়ে কটূক্তি, বিপ্লব শীলের বিচার দাবিতে ছাত্রীসংস্থার মানববন্ধন

হিজাব নিয়ে কটূক্তি, বিপ্লব শীলের বিচার দাবিতে ছাত্রীসংস্থার মানববন্ধন
বিপ্লব শীলের বিচারের দাবিতে মানববন্ধন

এবার ফেনী সরকারি কলেজে ছাত্রীকে হেনস্তা ও হিজাব নিয়ে কটূক্তিকারী সেই সহযোগী অধ্যাপক বিপ্লব কুমার শীলের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রীসংস্থা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) শহরের কুমিল্লা বাসস্ট্যান্ডের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন জেলার আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা শাখা ছাত্রীসংস্থার নেত্রী মাহেরা মুবাররাত ও সুমাইয়া আক্তার প্রমুখ।

এসময় বক্তারা শিক্ষক নামধারী নারী হেনস্তাকারী ও হিজাব নিয়ে কটূক্তিকারী বিপ্লব কুমার শীলের দৃষ্টান্তমূলক শাস্তি ও বহিষ্কারের দাবী জানান।

মানববন্ধনে ইসলামি ছাত্রীসংস্থার শতশত নারী কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন