শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

মাদারীপুর জেলার শিবচর উপজেলা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিরিন বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি শিবচর পৌরসভার চরস্যামাইল মুন্সিকান্দি ঢালি বাড়ি এলাকার আলমগীর ঢালীর স্ত্রী।

জানা গেছে, বুধবার ১৩ মে সকালে নিজ বাড়িতে পানির মোটরের লাইনে সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন শিরিন বেগম। এতে তিনি গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. মহসিন রেজা জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর শিরিন বেগমকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

শিবচর থানার পরিদর্শক (তদন্ত) ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিরিন বেগম নামের একজনের মৃত্যু হয়েছে। শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে এখনো পর্যন্ত কোন অভিযোগ দেয়নি তার পরিবার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন