সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৬ পরিবারকে ৭৬ লাখ টাকা সহায়তা

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৬ পরিবারকে ৭৬ লাখ টাকা সহায়তা

সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের ১৬ পরিবারের মাঝে ৭৬ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে সরকার। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সহায়তা চেক হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

জেলা প্রশাসন ও বিআরটিএ মানিকগঞ্জ সার্কেলের যৌথ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড. মানোয়ার হোসেন মোল্লা। সভাপতিত্ব করেন বিআরটিএ'র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মাহবুব কামাল।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আতিকুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলাম, সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজন প্রমুখ।

জেলা প্রশাসক বলেন, “একটি জীবন হারানোর ক্ষতি কখনও পূরণীয় নয়। তবে সরকারের এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট কিছুটা লাঘব করবে। সচেতনতাই দুর্ঘটনা কমানোর প্রধান উপায়।”

অনুষ্ঠানে ১৫ পরিবারকে ৫ লাখ করে এবং একটি পরিবারকে ১ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়। চেকপ্রাপ্তরা হলেন—মালেকা বেগম, শহিদুল, জোনাব আলী, মিঠু মিয়া, আব্দুল আহাদ খান, মাসুদুর রহমান, মহাদেব মোদক, হোসনেয়ারা বেগম, জাহিদ হাসান, মোসা মিয়া, আবু বাসার, বিথি আক্তার, ফুলমতি বেগম, আমিনুল ইসলাম, সাবিনা

আক্তার, শফিকুল ইসলাম ও আকাশ দেবনাথ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন