সুমি হত্যা মামলার আসামি রাসেল মোল্লা রুপকের জামিন বাতিল এবং দেশত্যাগে নিষেধাজ্ঞার দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।
এ সময় বক্তব্য রাখেন সুমির বাবা মো. রহম আলী, ভাই জামিল মিয়া, মা রৌশনারা বেগম, বোন রুমি আক্তার, নাজমা বেগম, শাহানাজ বেগম, মনির হোসেনসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২৮ এপ্রিল জামিনে মুক্ত হয়ে আসামি রুপক হুমকি-ধমকি দিচ্ছে এবং বিচার প্রক্রিয়ায় প্রভাব ফেলতে চেষ্টা করছে।
বক্তারা আরো বলেন, "আমরা ন্যায়বিচার চাই। একজন খুনিকে জামিন দেয়া মানে আমাদের জীবনের নিরাপত্তা হুমকির মুখে ফেলা।"
ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে নিহতের মা, বাবা ও আত্মীয়-স্বজনরা কান্নাজড়িত কণ্ঠে তাদের দাবি তুলে ধরেন। তারা দ্রুত জামিন বাতিল করে আসামিকে পুনরায় আটক করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, ২০২২ সালের ২১ জুলাই দুই হাত ও মুখ বেঁধে সুমি আক্তারকে তার স্বামী রুপক পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

