মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোটরসাইকেলের ধাক্কায় এক অজ্ঞাত নারী (৪০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে আড়াইহাজার-মদনপুর সড়কের ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, নিহত নারী মানসিক ভারসাম্যহীন হিসেবে পরিচিত ছিলেন। দুর্ঘটনার পর তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে জানানো হয়েছে।

এদিকে, দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত মোটরসাইকেল আরোহী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন