ঢাকার আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা (পার্কিং করা) একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ধারণা, অসাবধানবশত ফেলে দেওয়া সিগারেটের অংশ থেকে অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।
রোববার রাত পৌনে ১২টার দিকে আশুলিয়ার নতুন ডিইপিজেডের সামনে ওই বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আব্দুল আহাদ গণমাধ্যমকে বলেন, রাত ১১টা ৫৮ মিনিটে ডিইপিজেড ফায়ার সার্ভিসে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে ঘটনাস্থলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের এক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এতে ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানা যায়নি বলে।
এদিকে এই অগ্নিকাণ্ডে স্থানীয় পরিবহণ শ্রমিকদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মালিকপক্ষের দাবি, আগুনে সম্পূর্ণ বাসটি পুড়ে যাওয়ায় প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

