মাদারীপুর জেলার শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের (পাচ্চর মাদবরচর) সংযোগ সড়কে মোটরসাইকেলের সঙ্গে মাটিবাহী ট্রলির সংঘর্ষে রিফাত হোসেন মাদবর (২২) নিহত হয়েছেন।
জানা যায়, শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টায় দিকে মাদবরচর ইউনিয়নের পাচ্চর মাদবরচর সংযোগ সড়কে মোটরসাইকেল চালিয়ে রিফাত হোসেন মাদবর পাচ্চরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আস একটি মাটিবাহী ট্রলির সঙ্গে সংঘর্ষ হলে রিফাত হোসেনের মোটরসাইকেলটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এতে রিফাত হোসেন গুরুতর আহত হয়। পরে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে সেখান থেকে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানেই মারা যায় রিফাত।
রিফাত হোসেন মাদবর কুতপুর ইউনিয়নে কাচাই মাদবরকান্দির শুক্কর মাদবরের ছেলে। পেশায় মোটরসাইকেল মেকানিক ছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শী শরীফ চৌধুরী বলেন, রিফাত হোসেন আমার গ্যারেজে কাজ করতো। ট্রায়াল দেয়ার জন্য রাস্তায় বের হলে মাটিবাহী ট্রলিটি তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে এই দুর্ঘটনা ঘটে। পরে ঢাকায় তার মৃত্যু হয়।
শিবচর থানার ওসি মো. রতন শেখ (পিপিএম) বলেন, খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে যায়। রিফাত হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয় বলে আমরা শুনেছি। ট্রলিটি আটক করা হয়েছে। আমরা আইনি পদক্ষেপ নেবো।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

