ফরিদপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের নির্বাচনী প্রচারণা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ভোর আনুমানিক ৫:০০ টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মৃগী এলাকায় তেতুলতলা বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে অবস্থিত নির্বাচনী ক্যাম্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্যাম্পটি কানাইপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফরহাদের উদ্যোগে স্থাপন করা হয়েছিল। কে বা কারা নির্বাচনী ক্যাম্পে আগুন লাগিয়েছে তা এখনো সুনির্দিষ্ট ভাবে জানা যায়নি।
অগ্নিকাণ্ডে একটি নির্বাচনী ব্যানার, একটি টেবিল ও ডেকোরেটরের কাপড় আংশিকভাবে পুড়ে যায়।
কানাইপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি রাজা সেখ ফজরের নামাজ শেষে মৃগী আঙ্গিনা মসজিদ থেকে বের হয়ে ক্যাম্পে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজনকে নিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

