সাভারে ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসে ঢাকা জেলা যুবদলের উদ্যোগে বিজয় মিছিল ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খানের নেতৃত্বে মিছিলটি গেন্ডা বাসষ্ট্যান্ড হতে শুরু হয়ে থানা বাসষ্ট্যান্ড, বাজার বাসষ্ট্যান্ড, শিমুলতলা অতিক্রম করে ঢাকা আরিচা মহাসড়ক ধরে রেডিও কলোনী বাসষ্ট্যান্ড গিয়ে শেষ হয়।
বিপুল সংখ্যক নেতাকর্মী এ বিজয় র্যালিতে অংশ গ্রহণ করে। ঢাকা জেলা যুবদলের নেতাকর্মী ছাড়াও সাভার থানা,আশুলিয়া থানা,সাভার পেরৗ বিএনপি, যুবদল,ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ এ বিজয় মিছিলে অংশ গ্রহণ করেন। পরে রেডিও কলোনী সাহারা পাম্পের নিকট পথ সভায় ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খান বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে তার আসল ঠিকানা ভারতে চলে গেছেন। তবে তার দোসররা এখনও দেশের মধ্যে ঘাপটি মেরে রয়েছেন। তাই তাদের সম্পর্কে বিশেষভাবে সজাগ দৃষ্টি রাখতে হবে। কারণ অনেক কষ্টে বিজয় অর্জন করা হয়েছে। এ বিজয়কে ধরে রাখতে হবে।
আশুলিয়ায় বিজয় র্যালি বের হয় ঢাকা আরিচা মহাসড়কের নয়ার হাট থেকে। মিছিলটি বাইশ মাইল, নিরিবিলিসহ বিভিন্ন বাসষ্ট্যান্ড প্রদক্ষিণ করে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন কেন্দ্রিয় বিএনপিরসহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ সময় সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী বদিউজ্জামান বদি, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খোরশেদ আলম, আশুলিয়া থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবদুস সোবহান, সাভার পৌর বিএনপি সহ-সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান, আশুলিয়া থানা বিএনপির সহ-সাধারণ সম্পাদক শরীফুল আলম প্রমুখ।
পরে পথসভায় ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বলেন, জুলাই আন্দোলনের ফসল দেশের সর্ব স্তরের জনসাধারণের। বিএনপি ও অঙ্গ সংগঠনের দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের ফসল। এ ফসল কোনো একক ছাত্র সংগঠনের নয়। তিনি আসন্ন জাতীয় নির্বাচনের জন্য দলের নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।
এ ছাড়া সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টুর নেতৃত্বে বিজয় মিছিল সাভার থানা বাসস্ট্যান্ডের মর্ডান প্লাজার সামন থেকে শুরু হয়ে সাভার বাসষ্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল,আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফুর,ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ,ঢাকা জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আমজাদ হোসেন প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

