আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিদ্ধিরগঞ্জে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

সিদ্ধিরগঞ্জে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলযোগে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে রিদয় (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। রিদয়ের বাড়ি রাজশাহী জেলায়। তার পিতার নাম নুরুল হুদা। সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ভাড়া থাকতেন তিনি।

বিজ্ঞাপন

রোববার ভোর ৬টায় জালকুড়ি কড়ইতলা এলাকায় ঘটনাটি ঘটেছে। এসময় মোটরসাইকেল রেখে তার সঙ্গে থাকা আরো দুই ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যায়। পরে ক্ষুব্ধ জনতা মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলযোগে তিন ছিনতাইকারী ধারালো অস্ত্র হাতে এক পথচারীকে আটকে ছিনতাই করার চেষ্টা করলে স্থানীয় জনতা তাদেরকে আটকের চেষ্টা করে। পরে একজনকে আটক করতে সক্ষম হলেও অপর দুইজন দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে আটক হওয়া ওই ছিনতাইকারীকে ক্ষুব্ধ জনতা গণধোলাই দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। তার সাথে ১টি ছুরি ও ১টি চাপাতি ছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...