ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের শ্রীনগরে শুক্রবার সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ সিয়াম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
পুলিশের তথ্যমতে, সিয়াম রাতে মাওয়া ঘাটে বেড়াতে গিয়েছিলেন এবং সকালে ঢাকায় ফেরার পথে ওমপাড়া এলাকায় তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
নিহত সিয়াম মাদারীপুর জেলার হাঁটুপাড়া গ্রামের আলী আকবর মিয়ার ছেলে।
ফায়ার সার্ভিস ও পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবু নাঈম সিদ্দিকী জানান, অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। মরদেহ ও মোটরসাইকেল পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

