মাদারীপুরে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত ৫

জেলা প্রতিনিধি, মাদারীপুর

মাদারীপুরে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত ৫

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’গ্রুপের কমপক্ষে ৫ জন আহত হয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রমজানপুর ইউনিয়ন পরিষদের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা গেছে, নতুন টরকী বাজার নিজেদের দখলে নেওয়ার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রদল নেতা সাকিব ইসলাম নয়ন ও মিলন বেপারীর নেতৃত্বে ইরান বেপারী, শাহ জামাল শিকদারসহ একাধিক লোকজন নিয়ে প্রবেশ করে। এসময় কয়েকটি হাত বোমা বিস্ফোরণ করে এলাকা আতঙ্ক সৃষ্টি করে।

এ সময় রমজানপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. স্বপন মোল্লা, বিএন‌পি নেতা রিপন খান, খোকন সরদার, ছাত্রদল নেতা মাসুদ সরদার, শোভন বেপারীসহ উপস্থিত জনতা হামলাকারীদের প্রতিহত করতে আসলে সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় দু’গ্রুপের ৫ জন আহত হয়। আহতদের পার্শ্ববর্তী উপজেলা গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালকিনি থানার ওসি মো. সোহেল রানা জানান, বিএনপির দু’গ্রুপের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...