আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫, চারজন একই পরিবারের

স্টাফ রিপোর্টার, সাভার

সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫, চারজন একই পরিবারের

সাভারের পুলিশ টাউনের সামনে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে একই পরিবারের চার জন। এদের বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ভাবনদত্ত গ্রামে।

নিহতদের মধ্যে ফারুক হোসেন সিদ্দিকী (৫২) ভাবনদত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

বিজ্ঞাপন

নিহত অন্যরা হলেন তার স্ত্রী মহাসীনা (৪২), বড় ছেলে ছোয়াদ সিদ্দিকী (১৩), স্ত্রীর বোন সীমা (৪২)।

ভাবনদত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাখাওয়াত হোসেন রিপন আমার দেশকে বলেন, তাদের স্কুলের প্রধান শিক্ষক ফারুক হোসেন সিদ্দিকী। তিনি তার অসুস্থ ছেলে ছোয়াদের চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছিলেন। পথে সাভারে এ দুর্ঘটনা ঘটে।

এতে তার স্ত্রী, ছেলে, স্ত্রীর বোন নিহত হয়েছে। বাড়িতে আরেক শিশুসন্তান ফাহিম সিদ্দিকীকে রেখে তারা ঢাকায় যাচ্ছিলেন। তাদের মৃত্যুতে শোকার্ত আত্মীয়স্বজনসহ এলাকাবাসী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন