বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানিকগঞ্জ জেলা ইউনিটের সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য, জেলা যুবদলের সাবেক সভাপতি এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিয়ার খান শিপার (৭৩) আর নেই।
বুধবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি-রাজিউন)। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের পাঞ্জনখারা গ্রামের বাসিন্দা ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।
এক শোকবার্তায় মন্ত্রী বলেন, মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিয়ার খান শিপার শত নির্যাতন সহ্য করেও আমৃত্যু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মতো একজন নেতার মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে, যা পূরণ হওয়ার নয়।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আল্লাহর কাছে মরহুমের পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি কামনা করেন।
এদিকে বুধবার বাদ আসর মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এর আগে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে গড়পাড়ায় পারিবারিক কবরস্থানে তার মায়ের কবরের পাশে দাফন সম্পন্ন করা হয়।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

