রাজধানী ঢাকা-৫ (ডেমরা-যাত্রাবাড়ী) আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই বিপ্লবীরা বাংলাদেশের বীর সন্তান। এ বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের খোঁজ-খবর নেয়া আমাদের সকলের দায়িত্ব।
বৃহস্পতিবার কোনাপাড়ায় বিএনপি কার্যালয়ে জুলাই বিপ্লবীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, জুলাইয়ে যারা আহত ও পঙ্গু হয়েছেন তাদের প্রতি সহযোগিতামূলক আচরণ করতে হবে। ভুলে গেলে চলবে না, তাদের এই ত্যাগের মাধ্যমেই বাংলাদেশ একটি ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্তি পেয়েছে।
তিনি বলেন, বিগত স্বৈরাচারী সরকারের দীর্ঘদিনের অপশাসনে দেশের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা পূরণে বিএনপির সকল নেতাকর্মীকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা জুম্মন চেয়ারম্যান, অধ্যাপক কাওছারুল হকসহ এলাকার গণ্যমান্য দলটির নেতৃবৃন্দ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

