আড়াইহাজারে নারী দিবসে শতাধিক নারীকে ফুল দিয়ে বরণ

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

আড়াইহাজারে নারী দিবসে শতাধিক নারীকে ফুল দিয়ে বরণ

আড়াইহাজারে নারী দিবস উপলক্ষে শতাধিক নারীকে ফুল দিয়ে বরণ করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।

বিজ্ঞাপন

শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনার সভার আগে নারীদের বরণ করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা

নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আসাদুজ্জামান ডালিম, আনছার ভিডিবি কর্মকর্তা আল-মামুন, উপজেলা কো-অর্ডিনেটর গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের হাসিনা খাতুন, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন দফতরের প্রধান ও বিভিন্ন স্তরের নারীরা অংশ নেন। অনুষ্ঠানে অংশ নেয়া সব স্তরের নারীদের ফুল দিয়ে বরণ করা হয়।

প্রধান অতিথি মো. সাজ্জাত হোসেন বলেন, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। ১৯৭৭ সালে ৮ মার্চকে জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। নারীর অধিকার রক্ষায় এই দিনটি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতি বছর উদযাপিত হয়।

বাংলাদেশে মোট জনসংখ্যার অর্ধেকই নারী। তারা এগিয়ে যাচ্ছে সর্বক্ষেত্রে। নারীদের অধিকার ও ক্ষমতায়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নসহ প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং অংশীদারিত্ব নিশ্চিত করতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। এতে নারীর অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন সম্ভব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: