ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার পেলো জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আহাদের পরিবার।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার মানিকদাহ ইউনিয়নের পুখুরিয়ায় পরিবারকে এ উপহার বুঝিয়ে দেন কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
এ সময় উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের ফরিদপুর জেলা প্রতিনিধি ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানসীভ জুবায়ের ও উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম।
আহাদের চাচা সহকারী শিক্ষা অফিসার মোকলেছুর রহমান বলেন, নতুন স্বাধীনতার নাম লিখতে পুলিশ সদস্যদের হাতে এভাবে আহাদের মতো আর কোনো শিশুকে যেন জীবন দিতে না হয়। আহাদকে আমরা শ্রদ্ধাভরে স্মরণে রাখতে চাই।
শহিদুল ইসলাম বাবুল বলেন, নিহত পরিবারের সদস্যদের সমবেদনা প্রকাশ নয়। তাদের পাশে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সবসময় পাশে রয়েছেন। এদেশে সব হত্যার বিচার হবে ইনশা আল্লাহ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

