সারাদেশের মতো দিনাজপুরেও বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগ কার্যালয়। একই সঙ্গে দলটির নেতা আজিজুল ইমাম চৌধুরীর বাড়িতে ভাঙচুর করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে শহর ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর চালান বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এছাড়া নাজপুর শহরের মুন্সিপাড়ায় সাবেক হুইপ ইকবালুর রহিমের বাড়ির সীমানা প্রাচীরও ভেঙে দেওয়া হয়।
বিজ্ঞাপন
এর আগে ৫ আগস্ট সাবেক এই হুইপের বাড়িটি গুঁড়িয়ে দেন ছাত্র-জনতা। ওই সময় আসবাবপত্র লুটে নেয় স্বার্থান্বেষী মহল।
বিক্ষুব্ধরা বলেন, অনেক বেশি বেড়ে গিয়েছিল আওয়ামী লীগ। এ কারণেই দলটির সব নিঃশেষ করে দিয়েছে ছাত্র-জনতা। এর থেকে সবার শিক্ষা নেয়া উচিত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

