ফরিদপুরের ভাঙ্গা-ভাটিয়াপাড়া মহাসড়কের জয়বাংলা বাসস্ট্যান্ড এলাকায় বাসচাপায় কাভার্ড ভ্যানের এক হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত রিয়াজ যশোরের বেনাপোলের বাসিন্দা।
হাইওয়ে থানার এসআই মামুন হাসান জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ রিয়াজকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

