আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কালকিনিতে অব্যবস্থাপনায় হাসপাতাল বন্ধ

কাল‌কি‌নি (মাদারীপুর)প্র‌তি‌নি‌ধি

কালকিনিতে অব্যবস্থাপনায় হাসপাতাল বন্ধ

মাদারীপুরের কালকিনি উপজেলার ভূরঘাটা নিরাময় হাসপাতালকে জরিমানা এবং আলাউদ্দিন ক্লিনিক বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

সোমবার উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার সাইফ উল আ‌রেফীন অনিয়মের দায়ে নিরাময় ক্লিনিককে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫০হাজার টাকা জরিমানা করেন । ​অপরদিকে, আলাউদ্দিন হাসপাতালে দায়িত্বশীল ব্যক্তি বা চিকিৎসক খুঁজে পাওয়া যায়নি। অব্যবস্থাপনা ও অনিয়মের পাওয়ায় তাৎক্ষণিকভাবে এ হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। একইসাথে হাসপাতালটির সকল কার্যক্রম স্থগিত করে বন্ধ ঘোষণা করা হয়েছে।

​প্রশাসন সূত্রে জানাগেছে, চিকিৎসা সেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন