ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল মাহে রমজানের প্রথম রোজায় এতিমদের সঙ্গে ইফতার করেছেন।
বৃহস্পতিবার তিনি তার নির্বাচনি এলাকা ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পৌর এলাকার পশ্চিম হাসামদিয়া মাদানিনগর মাদরাসা মসজিদের এতিমদের সঙ্গে রমজানের প্রথম রোজায় ইফতার করেন।
মাদানিনগর মাদরাসার মোহতামিম মাওলানা আহমেদ মাসরুর, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা, বিএনপি নেতা মিজানুর রহমান পান্না, খালিদ হাসান, সাংবাদিক মামুনুর রশিদ, শাহাদাত হোসেন, মীর্জা ইমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
ইফতার পূর্ব মুহূর্তে শহিদ জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

