গাজীপুর-১ আসনে বেসরকারিভাবে ধানের শীষের মজিবুর রহমান বিজয়ী

গাজীপুর-১ আসনে বেসরকারিভাবে ধানের শীষের মজিবুর রহমান বিজয়ী
ছবি: আমার দেশ।

গাজীপুর-১ আসনের ২৩৭টি কেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণার পর ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মজিবুর রহমান বিজয়ী হয়েছেন।

বেসরকারিভাবে ঘোষিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী, মো. মজিবুর রহমান ধানের শীষ প্রতীকে মোট ২ লাখ ৭ হাজার ৭০২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. শাহ আলম বকশী পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৭৯০ ভোট।

বিজ্ঞাপন

ফলাফলে দেখা যায়, মো. মজিবুর রহমান উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেছেন। শুরু থেকেই বিভিন্ন কেন্দ্রে ধারাবাহিকভাবে এগিয়ে ছিলেন তিনি।

ফলাফল ঘোষণার পর তার সমর্থকদের মধ্যে আনন্দ-উৎসবের আমেজ দেখা গেছে। তবে আনুষ্ঠানিক গেজেট প্রকাশের মাধ্যমে ফলাফল চূড়ান্ত করা হবে বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন