টাঙ্গাইলের মধুপুরে ট্রাকের ধাক্কায় টিআইবির সদস্যসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোলাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মধুপুরের গোলাবাড়ী ইউনিয়নের মাঝিরা গ্রামের শুক্লা জোয়ার্দারের ছেলে অটোচালক আব্দুল গফুর ও পিরোজপুর গ্রামের লাল মিয়ার ছেলে রহুল আমিন।
আহতরা হলেন- মধুপুর পৌরসভার টেংরী গ্রামের সোলাইমানের ছেলে মেহেদী হাসান রনি, ইদিলপুর গ্রামের বাসিন্দা সুমি আক্তার ও গোলাবাড়ী ইউনিয়নের পচিশা গ্রামের এন্তাজ আলীর ছেলে জামাল।
মধুপুর থানার ওসি মো. এমরানুল কবির বলেন, দুপুরে সংগঠনের কাজ শেষে ব্যাটারিচালিত অটোরিকশায় করে ধনবাড়ীতে ফিরছিলেন টিআইবি মধুপুর শাখার ইন্টার্ন ও ইয়েস সদস্যরা। গোলাবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাক তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোচালক নিহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রুহুল আমিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

