সদরপুরে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, সদরপুর (ফরিদপুর)

সদরপুরে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

ফরিদপুরের সদরপুর উপজেলায় জোসনা বিশ্বাস (৪৫) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার বিকেলে উপজেলার চরবিষ্ণুপুর গ্রামের শিকদারবাড়ির একটি গাছে ওই নারীর লাশ ঝুলছিল। জোসনা গ্রামের মৃত সুরেশ বিশ্বাসের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে তিনি বাড়ি থেকে বের হয়ে ফিরে আসেননি। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে সদরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি সদস্য গফফার জানান,

বিকেলে তার মেয়ে আমাকে ফোন করে লাশ উদ্ধারের বিষয়টি জানান ৷

এ ব্যাপারে সদরপুর থানার সেকেন্ড অফিসার মোখলেসুর রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছেন। আইনি ব্যাবস্থা প্রক্রিয়াধীন আছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন