গোপালগঞ্জে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩ আহত ১

গোপালগঞ্জে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩ আহত ১

গোপালগঞ্জে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় লেগে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পিকআপে থাকা আরো একজন। বৃহস্পতিবার বিকেলে ঢাকা- খুলনা মহাসড়কে মুকসুদপুর উপজেলার দাসেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ভাঙ্গা হাইও পুলিশের সার্জেন্ট মো. আবু সালেহ ছামি জানান, ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে খুলনার দিকে যাচ্ছিল পিকআপ ভ্যানটি। বিকেল ৩টার দিকে দাসেরহাট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে পিকআপ ভ্যানটি মহাসড়কের পাশের রেন্ট্রি গাছের সাথে ধাক্কা লাগে। এতে দুমড়ে মুচড়ে যায় পিকআপের সামনের অংশ। ঘটনাস্থলেই নিহত হন তানভির ও নাজমূল। খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার ওয়াহিদুজ্জামান খানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পিকআপ থেকে দুই লাশ উদ্ধার করে। এসময় আহত দুজনকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। নিহত তানভীর ঢাকার দোহার এবং নাজমুল নাজিরপুর জেলার উজিরপুর এলাকার বাসিন্দা।

সার্জেন্ট আবু সালেহ জানান, এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে তানভীর ও নাজমুলের পরিচয় পাওয়া গেছে। আরেকজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন