টঙ্গীর দুই থানার ওসি বদলি

টঙ্গীর দুই থানার ওসি বদলি

গাজীপুরের টঙ্গীর দুই থানার অফিসার ইনচার্জ (ওসি) বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার দুই ওসিকে একযোগে বদলি করা হয়। রোববার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের উপ-কমিশনার মহিউদ্দিন আহমেদ জানান, টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলামকে চট্টগ্রাম রেঞ্জে এবং টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমানকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে। তিনি বলেন, পুলিশ সদর দপ্তরের নির্দেশে এই বদলি করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন