আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মানিকগঞ্জ-৩ আসন

বিএনপি প্রার্থী রিতার পক্ষে রিকশাশ্রমিকদের ব্যতিক্রমী র‍্যালি

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

বিএনপি প্রার্থী রিতার পক্ষে রিকশাশ্রমিকদের ব্যতিক্রমী র‍্যালি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মানিকগঞ্জ-৩ আসনে নির্বাচনি মাঠে যোগ হয়েছে এক ভিন্নমাত্রার দৃশ্য। শহরের ব্যস্ত সড়কে রিকশার সারি, সামনে ধানের শীষ, পেছনে স্লোগানের গর্জন— শ্রমজীবী মানুষের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নতুন করে প্রাণ পেয়েছে নির্বাচনি প্রচার।

রোববার সকালে মানিকগঞ্জ শহরের মানরা এলাকা থেকে শুরু হয় বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আফরোজা খানম রিতার পক্ষে রিকশা র‍্যালি। রিকশাচালকদের এই র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। এ সময় পথজুড়ে ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগানে মুখর হয়ে ওঠে আশপাশের এলাকা।

বিজ্ঞাপন

র‍্যালিতে অংশ নেওয়া রিকশাচালক মিজানুর রহমান বলেন, আফরোজা খানম রিতা সব সময় শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের পাশে ছিলেন। সুখে-দুঃখে, আন্দোলন-সংগ্রামে তিনি শ্রমজীবীদের কথা ভোলেননি। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারা রিতাকেই তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠাতে চান।

রিকশাচালক মোতালেব হোসেন বলেন, ‘আমরা দিন আনি দিন খাই। রিতা আপা আমাদের কষ্ট বোঝেন। তিনি পাশে ছিলেন বলেই আজ আমরা নিজেরা রাস্তায় নেমে ভোট চাইছি।’

রিকশাচালকদের এই গণসংযোগে মানিকগঞ্জ শহরজুড়ে নির্বাচনি আমেজ আরও জোরালো হয়ে উঠেছে। ঘণ্টাধ্বনি আর স্লোগানে ভর করে শ্রমজীবীদের এই র‍্যালি যেন জানিয়ে দিলিএই নির্বাচনে মাঠের রাজনীতিতে সাধারণ মানুষের উপস্থিতিও এখন দৃশ্যমান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...