আরেক ষড়যন্ত্রের মূলধাপ পিআর পদ্ধতি: শরীফুল আলম

আরেক ষড়যন্ত্রের মূলধাপ পিআর পদ্ধতি: শরীফুল আলম

পিআর পদ্ধতিতে নির্বাচন হচ্ছে আরেকটা ষড়যন্ত্রের মূলধাপ বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান, ব্লাড গ্রুপিং এবং আলোচনা সভায় জেলা কার্যালয়ে এসব কথা বলেন তিনি।

ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ জেলা শাখার নিজস্ব কার্যালয়ে এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

দুপুর ১২টা থেকে শুরু হওয়া রক্তদান কর্মসূচিতে নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন এবং নতুনদের ব্লাড গ্রুপ নির্ধারণ করা হয়।

এ সময় ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, কিশোরগঞ্জ জেলা শাখার আহবায়ক মজিবুর রহমান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ- সভাপতি মো. আমিরুজ্জামান, জাহাঙ্গীর আলম মোল্লা, ডা. আতিকুল সারোয়ার, অ্যাড. জালাল উদ্দিন, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব ডা. এস কে এম নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক মীর সাদ সৈকত প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন