টঙ্গীতে আ.লীগ-যুবলীগের সদস্যসহ গ্রেপ্তার ৭

টঙ্গীতে আ.লীগ-যুবলীগের সদস্যসহ গ্রেপ্তার ৭

গাজীপুরের টঙ্গীতে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের সদস্যসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন, টঙ্গী পশ্চিম থানা আওয়ামী লীগের সদস্য বাহাদুর আলী (৪৩), যুবলীগের সদস্য জাহাঙ্গীর (৪০), ছিনতাইকারী মহসিন (২০), আল-আমিন (২২), আরিফ হোসেন (২৬), মিলন মিয়া (৩০) ও সাহেদ (২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর খাঁ-পাড়া, কাজীপাড়া ও হাজীরমাজার বস্তিসহ বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে রোববার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের গাজীপুর আদালতে পাঠানো হয়।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. ইসকান্দার হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন