টাঙ্গাইলের সখিপুরে গলায় রুটি আটকে জান্নাত আক্তার (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সে সূর্যতরুণ শিক্ষাঙ্গন আবাসিক স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় পৌরসভার সানবান্ধা এলাকায় এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থী সানবান্ধা এলাকায় নানীর বাড়িতে থেকে পড়াশুনা করত। ঘটনার দিন সন্ধ্যায় মামাত বোনের সঙ্গে বসে রুটি খাচ্ছিল। এ সময় হঠাৎ গলায় রুটি আটকে যায়। দ্রুত তাকে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। সে উপজেলার হলুদিয়া চালা এলাকার প্রবাসী আজগর আলী ও শিরিনা আক্তারের একমাত্র মেয়ে।
সখিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

