আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঘন কুয়াশা: দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি বন্ধ

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

ঘন কুয়াশা: দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি বন্ধ

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুক্রবার রাত ১২টা থেকে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বিজ্ঞাপন

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, নদীতে ঘন কুয়াশার ফলে দৃষ্টিসীমা শূন্যের কাছাকাছি নেমে আসে, যা নৌযান চলাচলে মারাত্মক ঝুঁকিপূর্ণ। ফলে নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন ‘দৈনিক আমার দেশ’-কে বলেন, "কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হবে।"

ফেরি বন্ধ থাকায় ঘাটে অনেক যানবাহন আটকে আছে। এতে যাত্রী ও পরিবহন শ্রমিকদের ভোগান্তি বেড়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন