কালুখালীতে গরুবাহী ট্রাক খাদে, ২ ব্যবসায়ী নিহত

উপজেলা প্রতিনিধি, কালুখালী (রাজবাড়ী)

কালুখালীতে গরুবাহী ট্রাক খাদে, ২ ব্যবসায়ী নিহত

রাজবাড়ীর কালুখালী উপজেলায় গরুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। ট্রাকে থাকা ১৪টি গরুর মধ্যে ১২টি জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন

শনিবার দুপুর দেড়টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বাংলাদেশ হাট মোড় ও খাগজানা মোড়ের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়া জেলার পশ্চিম আব্দাল গ্রামের রশিদুল ইসলামের ছেলে রফিক হোসেন (৩০) এবং মধুপুর গ্রামের কফিল উদ্দিনের মন্ডলের ছেলে রফিকুল ইসলাম (৫০)।

পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হারুন-অর রশীদ বলেন, কালুখালী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান এবং কালুখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর জিল্লুর রহমান ঘটনাস্থলে গিয়ে গরু ও আহতদের উদ্ধার করেন।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতদের কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হারুন-অর রশীদ বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জনের মৃত্যু ও ২টি গরু মারা গেছে। ১২টি গরু জীবিত উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন