ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অংশে যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার রাত (২৫ মে) থেকে মহাসড়কের সাভার ও কালিয়াকৈর অংশে ধীরগতিতে যান চলাচল করতে দেখা যায়। এতে ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।

জানা যায়, সাভার রোডের জিরানী এলাকা থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার অন্যদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক থেকে গোড়াই পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় ধীরগতি ও থেমে থেমে চলাচল করছে যানবাহন । সব মিলিয়ে মহাসড়কের দুই অংশে প্রায় ২৩ কিলোমিটার যানজট তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত যানবাহনের চাপ, মহাসড়কে বিভিন্ন স্থানে গাড়ির বিকল হওয়া, ঈদযাত্রাকে কেন্দ্র করে একসঙ্গে বিপুল সংখ্যক যানবাহন চলাচলের কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ির চাপ বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।

ঢাকা থেকে টাঙ্গাইলগামী যাত্রী মো. রাকিব হাসান বলেন, “চন্দ্রা পর্যন্ত আসতেই প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে। ছোট ছোট বাচ্চা নিয়ে বাসে বসে থাকতে খুব কষ্ট হচ্ছে।”

রংপুরগামী যাত্রী সোহেল রানা বলেন, “মৌচাক এলাকায় দীর্ঘ সময় ধরে গাড়ি আটকে আছে। কয়েক কিলোমিটার রাস্তা পার হতে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগছে। বাধ্য হয়ে অনেক যাত্রী বাস থেকে নেমে হেঁটে যাচ্ছেন।”

বগুড়াগামী যাত্রী নাসিমা আক্তার বলেন, “ঈদের আগে পরিবার নিয়ে বাড়ি ফিরছি। কিন্তু যানজটের কারণে শিশু ও বৃদ্ধদের নিয়ে খুব ভোগান্তিতে পড়েছি। দ্রুত যানজট নিরসনের দাবি জানাই।”

কোনাবাড়ী নাওজোড় হাইওয়ে থানার ওসি সাওগাতুল আলম বলেন, “মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ থাকায় কিছু কিছু স্থানে ধীরগতি তৈরি হয়েছে। তবে পুলিশ সদস্যরা নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...