গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের বলিয়াদী আশেকনগর পার্ক এলাকায় একটি জলাশয় থেকে অজ্ঞাত (৭০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
সোমবার সকালে স্থানীয় লোকজন জলাশয়ে একটি লাশ ভাসতে দেখে পুলিশে সংবাদ দেন। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
বিজ্ঞাপন
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, লাশ পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

