গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সাইদুল ইসলামের বিরুদ্ধে। ঘটনার পর দুই সন্তান রেখে পালিয়েছেন তিনি।
রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার গড়গড়িয়া বেরাইদেরচালা এলাকায় এ ঘটনা ঘটে।
ওই নারীর নাম নাছিমা আক্তার (২৭)। তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার খৈলাসপুর বনপাড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
স্বজনরা জানান, ১১ বছর আগে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গিদাপাড়া গ্রামের সাইদুল ইসলামের সঙ্গে নাছিমার বিয়ে হয়। দীর্ঘদিনের দাম্পত্য কলহের জেরে ছয় মাস আগে নাছিমা সন্তানদের নিয়ে শ্রীপুরে ভাড়া বাসায় থাকতেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম বলেন, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

