ডিবি হেফাজতে অসুস্থ নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী, হাসপাতালে মৃত্যু

উপজেলা প্রতিনিধি, মধুখালী (ফরিদপুর)

ডিবি হেফাজতে অসুস্থ নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী, হাসপাতালে মৃত্যু

ফরিদপুরের মধুখালী উপজেলায় ডিবি (গোয়েন্দা) পুলিশের হেফাজতে থাকা নিষিদ্ধ এক ছাত্রলীগ নেতা অসুস্থ হয়ে পড়ে। শনিবার বিকেলে গ্রেপ্তারের পর রোববার ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

মৃত মির্জা ইস্তিয়াক আহমেদ প্রান্ত মধুখালী পৌরসভা গোন্দারদিয়া গ্রামের এসকেন মির্জার ছেলে। তিনি ফরিদপুর আইন কলেজের শিক্ষার্থী ছিলেন। তাকে ‘একনিষ্ঠ কর্মী’ জানিয়ে শোকবার্তা দিয়েছে সংগঠনটির জেলা শাখা।

পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, ডিবি পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আসার পর প্রান্ত হঠাৎ অসুস্থতা বোধ করেন। শারীরিক অবস্থার অবনতি হলে আমরা তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর ছয়টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রান্তর লাশের ময়নাতদন্ত (পোস্টমর্টেম) সম্পন্ন করা হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন