সিদ্ধিরগঞ্জে নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

সিদ্ধিরগঞ্জে নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে নারী পোশাক শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে পূর্ব নিমাইকাশারী এলাকার মামা-ভাগিনা গলিতে মহিদুল ইসলামের বাড়ি এ লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

মৃত বর্ষা আক্তার (২০) সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। স্বামীর সাথে ওই বাসায় ভাড়া থাকতেন তিনি। তার স্বামী মামুন ওরফে রুবেল পলাতক রয়েছেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুই থেকে তিন দিন আগে বর্ষার সঙ্গে পরিবারের সদস্যদের শেষ কথা হয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। একইসঙ্গে কয়েকদিন ধরে বাসাটির বাইরে তালা ঝুলতে দেখা যায়। বুধবার সন্ধ্যায় ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা বিষয়টি বর্ষার পরিবার ও পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ মুখ ও পা বাঁধা অবস্থায় গলাকাটা লাশ উদ্ধার করে।

এ ঘটনায় বর্ষার মা সুলতানা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন