গাজীপুরের টঙ্গীতে র্যাবের অভিযানে যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় মঙ্গলবার রাতে তাকে আউচপাড়া খাঁ পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তার খবির আহাম্মেদ ওরফে কবির (৫৫) গাজীপুর মহানগর যুবলীগের ১নং যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলামের সহযোগী হিসেবে পরিচিত।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, খবির আহাম্মেদ ওরফে কবিরের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার মামলা রয়েছে। থানায় যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে গাজীপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

