হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান কফিল উদ্দিন আর নেই

স্টাফ রিপোর্টার, সাভার

হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান কফিল উদ্দিন আর নেই

সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি সাভার থানা শাখার সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব কফিল উদ্দিন দিল্লীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজেউন) । দেশের শীর্ষ পরিবহন ব্যবসায়ী কফিল উদ্দিন ছিলেন হানিফ এন্টারপ্রাইজ এর কর্ণধার।

বিজ্ঞাপন

তিনি বেশ কিছু দিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন। আওয়ামী লীগের শাসনামলে একাধিকবার গ্রেপ্তার হয়ে কারাবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী ২ ছেলে ১ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন