ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ দেশ গড়তে হবে: খোন্দকার আকবর হোসেন

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ দেশ গড়তে হবে: খোন্দকার আকবর হোসেন

মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র ড. খোন্দকার আকবর হোসেন বাবলু দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে বলেছেন, এখন সংগ্রাম দেশের স্বাধীনতা রক্ষার, সার্বভৌমত্ব রক্ষার। একইসঙ্গে দেশ গড়ার সংগ্রাম। সংগ্রাম করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

শনিবার বিকেলে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ, তার বাস্তবায়ন ও জনসম্পৃক্তিতা নিয়ে ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের বানিয়াজুরীর কাকজোড় স্কুল মাঠে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ড. খোন্দকার আকবর হোসেন বাবলু বলেন, এখন সংগ্রাম হচ্ছে এ দেশের মানুষের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার। সংগ্রাম করেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং এ সংগ্রামে একমাত্র নেতৃত্ব দিতে পারবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত, খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বের গণমানুষের দল বিএনপি।

ড. বাবলু আরো বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা প্রান্তিক জনগোষ্ঠীসহ সর্বস্তরে জনগণের কাছে যাচ্ছি। তাদের বিশ্বাস ও ভালোবাসা অর্জনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেই সাথে বিএনপি যদি আল্লাহর রহমতে জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে ঘোষিত ৩১ দফার আলোকে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো পুনর্গঠন করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...