সড়ক নির্মাণকাজে নিম্নমানের মালামাল

সড়ক নির্মাণকাজে নিম্নমানের মালামাল
মির্জাপুরে সড়ক নির্মাণকাজে নিম্নমানের খোয়ার সঙ্গে বালু মেশানো হচ্ছে। ছবি: আমার দেশ

টাঙ্গাইলের মির্জাপুরে গেড়ামারা বাজার থেকে দিঘুলিয়া সড়কের নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠার পর সেগুলো সরিয়ে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

বিজ্ঞাপন

এলজিইডি অফিস সূত্রে জানা যায়, উপজেলার বহুরিয়া ইউনিয়নের গেড়ামারা বাজার দিঘুলিয়া সড়কের ৮শ’ মিটার রাস্তার নির্মাণকাজের ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬০ লাখ টাকা। মেসার্স কৃষ্ণা নামে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। সম্প্রতি রাতের বেলায় নিম্নমানের খোয়া এনে বালুর সঙ্গে মিশিয়ে কাজ করেন। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশ করেন এবং এলজিইডি কর্তৃপক্ষকে অবহিত করেন।

পরদিন এলজিইডির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাদের উপস্থিতিতে নিম্নমানের খোয়াসহ সংশ্লিষ্ট মালামাল সাইট থেকে অপসারণ করা হয়।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন বলেন, ‘উন্নয়ন কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। ঠিকাদারকে ইতোমধ্যে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নিম্নমানের মালামাল অপসারণ করে এলজিইডির প্রতিনিধিদের উপস্থিতিতে উন্নত মানের খোয়া দিয়ে অবশিষ্ট কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।’

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন