১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ তুষার শেখ (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার ভোর সাড়ে ৪টার দিকে শ্রীনগর থানার দেলভোগ দয়হাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তুষার শেখ দেলভোগ দয়হাটা এলাকার মৃত শেখ করিমের ছেলে।

এসময় তার কাছে থেকে ১১০ বোতল ‘উইন কোরেক্স’ (ফেন্সিডিল জাতীয় মাদক) এবং পিতলের তৈরি ৩২ রাউন্ড কার্তুজ (গুলি) উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন জানান, তাদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না তদন্ত অব্যাহত রয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন