নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক পিকআপচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বুধবার দুপুরে উপজেলার জালাকান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- জুয়েল ও আবুল হোসেন। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, গরু বিক্রির উদ্দেশ্যে রূপগঞ্জ থেকে বিশনন্দী হাটে পিকআপে যাচ্ছিলেন জুয়েল ও আবুল। জালাকান্দী এলাকায় পৌঁছালে পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় পিকআপটি। এতে ঘটনাস্থলেই রাজ্জাক নিহত হন। গুরুতর অবস্থায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

