বিএনপি সংস্কারে বিশ্বাসী, কুসংস্কারে নয়: গয়েশ্বর

বিএনপি সংস্কারে বিশ্বাসী, কুসংস্কারে নয়: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জুলাইযোদ্ধা ছাত্র ও এনসিপি নেতৃবৃন্দের প্রতি বিএনপি কৃতজ্ঞতা জানায়। তার মানে এই নয়, লুট করেছি আমি ভাই, সবকিছু একা খাই। গণতন্ত্র আর জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে ১৭ বছর ধরে আন্দোলন চলছিল। বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়নি, জনগণের ভোটাধিকারের জন্য পাগল হয়েছি।

বিজ্ঞাপন

জনগণ বিএনপিকে ভোট দিলে আপনাদের মানতে অসুবিধা কী জনসম্মুখে বলতে হবে। যারা পিআর পদ্ধতির কথা বলেন তারা পিছনের রাস্তা দিয়ে ক্ষমতায় আসতে চান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবচেয়ে বড় সংস্কারক, বিএনপি সংস্কারে বিশ্বাসী, কুসংস্কারে নয়।

শনিবার (১৯ জুলাই) বিকালে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা মোড়ে জুলাই অভ্যুত্থ্যানে শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, সহ-সভাপতি ও সাবেক এমপি সরদার শাখাওয়াত হোসেন বকুল, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন